ওয়েবসাইট থেকে কিভাবে বেশি কাস্টমার পাবেন? ৬টি কার্যকর উপায়

অনেক বিজনেস মালিক ওয়েবসাইট বানান, কিছুদিন অপেক্ষা করেন, তারপর হতাশ হয়ে বলেন ওয়েবসাইট থেকে কোনো লাভ নেই। সমস্যা ওয়েবসাইটে না। সমস্যা হলো ওয়েবসাইটকে properly কাজে লাগানো হচ্ছে না।
একটা ওয়েবসাইট আপনার জন্য ২৪ ঘণ্টা ৭ দিন কাজ করতে পারে। কিন্তু সেটার জন্য কিছু কাজ করতে হবে।
১. SEO করুন
Search Engine Optimization মানে Google এ আপনার website কে rank করানো। কেউ যদি আপনার সার্ভিস বা পণ্য search করে তখন আপনার সাইট প্রথম পাতায় দেখাবে।
SEO হলো সবচেয়ে valuable long-term strategy। একবার rank হলে মাসের পর মাস free traffic আসতে থাকে। কিন্তু এটা তাৎক্ষণিক না, ৩ থেকে ৬ মাস সময় লাগে।
২. Landing Page কে optimize করুন
কেউ আপনার সাইটে আসলে প্রথম ৫ সেকেন্ডে বুঝতে পারবে কিনা আপনি কী করেন। না পারলে চলে যাবে।
Homepage এ clearly লিখুন আপনি কী করেন, কার জন্য করেন, কেন আপনি ভালো। CTA button স্পষ্ট রাখুন। "যোগাযোগ করুন" বা "এখনই অর্ডার করুন" এই ধরনের সরাসরি button থাকতে হবে।
৩. Contact form এবং WhatsApp button রাখুন
বাংলাদেশে মানুষ WhatsApp এ message করতে বেশি comfortable। Website এ floating WhatsApp button রাখুন। Contact form ও রাখুন যাতে business hours এর বাইরেও কেউ যোগাযোগ করতে পারে।
৪. Client testimonial এবং portfolio দেখান
নতুন visitor আপনাকে চেনে না। তাদের trust করাতে হবে। আগের কাজের portfolio এবং satisfied client দের testimonial দেখালে trust বাড়ে।
৫. Blog লিখুন
Regular blog লেখা SEO তে সাহায্য করে এবং আপনাকে expert হিসেবে প্রমাণ করে। মাসে মাত্র দুটো ভালো blog আপনার website এর traffic উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে।
৬. Meta Ads থেকে website এ traffic পাঠান
Facebook এবং Instagram ads চালিয়ে সরাসরি আপনার website এ visitor পাঠান। Website এ Facebook Pixel install করুন। তাহলে visitor কে পরে retarget করতে পারবেন এবং campaign optimize করতে পারবেন।
শুরু কোথা থেকে করবেন
সব একসাথে করতে যাবেন না। আগে নিশ্চিত করুন website টা properly বানানো আছে, fast load হচ্ছে, mobile এ ভালো দেখাচ্ছে। তারপর SEO শুরু করুন। তারপর ads চালান।
Step by step এগোলে ৬ মাসের মধ্যে পার্থক্য দেখতে পাবেন।
আপনার ওয়েবসাইটকে কিভাবে কাস্টমার আনার মেশিন বানাবেন সে বিষয়ে কথা বলতে Digitafy র সাথে যোগাযোগ করুন digitafy.com এ।