ওয়েবসাইট মেইনটেন্যান্স কী এবং প্রতি মাসে কত খরচ হয়

গাড়ি কিনলে যেমন নিয়মিত সার্ভিসিং দরকার, ওয়েবসাইটও তেমনি। অনেকে ওয়েবসাইট বানিয়ে ভাবেন কাজ শেষ। কিন্তু website একটা ongoing দায়িত্ব।
Maintenance না করলে কী হয়? ধীরে ধীরে slow হয়, security দুর্বল হয়, একদিন হ্যাক হয়ে সব শেষ হয়ে যায়।
ওয়েবসাইট Maintenance এ কী কী করতে হয়
Security updateWordPress বা অন্য platform এর regular security update আসে। এগুলো সময়মতো না দিলে hacker সহজে attack করতে পারে। বাংলাদেশে অনেক website হ্যাক হয় এই কারণে।
Plugin এবং theme updateOutdated plugin security risk তৈরি করে। নিয়মিত update করতে হয় কিন্তু update করার আগে backup নিতে হয় কারণ কখনো কখনো update এ সমস্যা হতে পারে।
Regular backupপ্রতি সপ্তাহে বা প্রতিদিন website এর backup নেওয়া দরকার। কোনো কারণে সাইট নষ্ট হলে backup থেকে restore করা যায়।
Performance monitoringWebsite এর speed এবং uptime monitor করা। সাইট কি properly চলছে? Load time বেড়ে যাচ্ছে কিনা?
Content updateপুরনো তথ্য, ভুল phone number, expired offer এগুলো নিয়মিত update করতে হয়।
SSL certificate renewalSSL certificate expire হলে browser warning দেখায় এবং visitor ভয় পেয়ে চলে যায়। সময়মতো renew করতে হবে।
Maintenance না করলে কী হয়
Website হ্যাক হওয়ার ঝুঁকি: Outdated website সহজ target। হ্যাক হলে data চুরি, spam ছড়ানো, বা সম্পূর্ণ সাইট নষ্ট হতে পারে। Google penalty: Hacked বা malware infected site Google blacklist করে দেয়। তখন Google search এ সাইট আর দেখায় না। Slow performance: Update না হওয়া site ধীরে ধীরে slow হয়ে যায়। Customer এর বিশ্বাস কমে: Browser যদি warning দেখায় বা site down থাকে তাহলে potential customer চলে যায়।Maintenance এ কত খরচ হয়
এটা নির্ভর করে website এর ধরন এবং কতটুকু সার্ভিস নিচ্ছেন তার উপর।
Basic maintenance package: মাসে ৩,০০০ থেকে ৫,০০০ টাকা। Security update, backup, basic monitoring। Standard package: মাসে ৫,০০০ থেকে ১০,০০০ টাকা। উপরেরটার সাথে performance optimization এবং content update। Full service package: মাসে ১০,০০০ থেকে ২০,০০০ টাকা। সব কিছু সহ priority support।নিজে করবেন নাকি কাউকে দেবেন
Technical জ্ঞান থাকলে basic maintenance নিজে করা যায়। কিন্তু নিয়মিত সময় দেওয়া এবং সঠিকভাবে করা দরকার। ব্যবসায় ব্যস্ত থাকলে কাউকে দায়িত্ব দেওয়াই ভালো।
Digitafy তে আমরা website maintenance service দিই। আপনার website কে সুরক্ষিত এবং fast রাখতে আজই যোগাযোগ করুন digitafy.com এ।