ল্যান্ডিং পেজ কী এবং কেন আপনার বিজনেসের জন্য এটা দরকার

Facebook বা Google এ বিজ্ঞাপন দেন কিন্তু result আশানুরূপ না? অনেক সময় সমস্যা বিজ্ঞাপনে না, সমস্যা হলো বিজ্ঞাপনে click করার পরে মানুষ কোথায় যাচ্ছে সেখানে।
এখানেই আসে landing page এর কথা।
Landing Page কী?
Landing page হলো একটা single purpose পেজ যেটা একটাই কাজের জন্য বানানো। সেটা হতে পারে product কেনা, form fill করা, WhatsApp এ message করা, বা phone call করা।
সাধারণ ওয়েবসাইটে অনেক কিছু থাকে। About, Services, Portfolio, Blog, Contact সব মিলিয়ে visitor confuse হয়ে যায়। Landing page এ একটাই message, একটাই call to action।
Landing Page এবং সাধারণ ওয়েবসাইটের পার্থক্য
সাধারণ ওয়েবসাইটে visitor বিভিন্ন পেজে ঘোরাঘুরি করে। কোথায় যাবে সেটা তার ইচ্ছার উপর নির্ভর করে।
Landing page এ visitor কে একটাই path দেওয়া হয়। Navigation menu থাকে না। বাইরে যাওয়ার link থাকে না। শুধু একটাই message এবং একটাই button।
এই কারণে landing page এর conversion rate সাধারণ website এর চেয়ে অনেক বেশি হয়।
কখন Landing Page ব্যবহার করবেন
Facebook বা Instagram Ads চালানোর সময়: বিজ্ঞাপনে যে offer দিচ্ছেন, landing page এ সেই offer এর details থাকবে। Homepage এ পাঠালে visitor confuse হয়। Specific product launch করার সময়: নতুন product এর জন্য আলাদা landing page বানান। Special offer বা discount এর সময়: Eid, পহেলা বৈশাখ বা যেকোনো special occasion এ offer এর জন্য dedicated landing page। Lead collection করার সময়: Email address বা phone number collect করতে landing page সবচেয়ে effective।একটা ভালো Landing Page এ কী কী থাকা দরকার
Headline: প্রথম ৫ সেকেন্ডে visitor বুঝতে পারবে এটা কী। সরাসরি benefit বলুন। Social proof: আগের customer দের review বা testimonial। Trust তৈরি করে। Clear offer: কী পাবে, কত দামে, কোনো hidden cost আছে কিনা সব পরিষ্কার থাকবে। একটাই CTA: একটাই বড় button। "এখনই অর্ডার করুন" বা "WhatsApp এ Message করুন।" Fast loading: Landing page যদি slow হয় তাহলে সব effort waste।Landing Page বানাতে কত খরচ হয়
একটা basic landing page ১৫,০০০ থেকে ৫০,০০০ টাকায় বানানো যায়। Complex হলে বেশি হতে পারে।
তবে মনে রাখবেন একটা ভালো landing page এর conversion rate সাধারণ website এর চেয়ে ২ থেকে ৫ গুণ বেশি হতে পারে। মানে একই বিজ্ঞাপনের বাজেটে অনেক বেশি result।
আপনার পরবর্তী campaign এর জন্য landing page বানাতে Digitafy র সাথে যোগাযোগ করুন digitafy.com এ।